আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা প্রয়োজন পরিকল্পিত মাস্টারপ্ল্যান

আলাউদ্দিন সবুজ,ফেনী জেলা প্রতিনিধিঃ

টানা বর্ষণে ফেনী শহরের সড়ক গুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শহরের আবু বকর সড়ক,নাজির রোড়,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক,মিজান পাড়া, শান্তি কোম্পানি রোড়, খাজুরিয়া, আনোয়ার উল্যাহ সড়ক,হাসমত আলী সড়ক এবং একাডেমী সড়কের অবস্হা ভয়াবহ।

শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে রাস্তার পানিতে ভ্রাম্যমান ফল বিক্রেতার কাঁঠাল ভেসে যেতে দেখা গেছে। এদিকে পাঠান বাড়ি সংলগ্ন মনির উদ্দিন দারোগা বাড়ি সড়কে উৎসুক কিছু লোক জনকে দেখা গেছে জাল ফেলে মাছ ধরতে।

পৌর এলাকার বেশ কিছু বাসা বাড়ির আঙ্গিনায় হাঁটু জল জমে গেছে। সংকট নিরসনে বসে নেই ফেনী পৌর সভা,মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী নিজে রাস্তা নেমে তদারকি করছেন। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা টানা বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন সড়কে। পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান, ময়লা আবর্জনায় পলিথিন ব্যাগ, ফেলে ড্রেনে পানি চলাচলে বাঁধা হয়ে এ অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। লোক জন কাজ করছে, দ্রুত পানি নেমে যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ