আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড ঠিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হোন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়েত বিন করিমের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার এস এম আলামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. রাশেদ হাসান, সদর উপজেলা এম ও ডিসিবডা. প্রণয় কুমার চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবু তাহের ও আব্দুর রহিম।
জেলা সিভিল সার্জন সুত্রমতে, এবারে ফেনীতে ৪ লক্ষ ২৫ হাজার শিশু,কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে। ১৮ কর্মদিবসের টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। শেষ হবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রথম ১০ দিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবং দ্বিতীয় দফায় ৮ দিন টিকাদান কেন্দ্রে দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ফায়জুল হক বলেন,“ আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এ টিকা দেওয়া হচ্ছে। এতে টাইফয়েড এখনের মত থাকবে না। আমরা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। সবার সচেতনতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসতে হবে। এ সরকার টাইফয়েড টিকা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ”
জেলা সিভিল সার্জন ডা. রুবাইত বিন করিম বলেন,“এক ডোজ টিসিডি টিকা দিন আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সকল সরঞ্জাম আমরা ইতিমধ্যে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। আমারা আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে গুজব প্রতিরোধে আপনাদের এগিয়ে আসতে হবে। এ সময় অনেকে গুজব ছড়িয়ে থাকে। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। এতে আমরা ভালো কিছু করতে পারবো।”