আলাউদ্দিন সবুজ ফেনী জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ফেনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় গোবিন্দপুর ইয়ং স্টার পরপর দুই সেটে একতা সংসদ মহিপালকে পরাজিত করে জয়লাভ করে। ৬ আগষ্ট শুক্রবার বিকেলে শহরের মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদারস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মুজিবুল হক রিপন ও গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য সদস্য সাইফুর রহমান সাইফু, হারুনুর রশিদ মজুমদার, দীপক চন্দ্র নাথ, বাহার উদ্দিন বাহার, আশ্রাফুল আনোয়ার শিমুল ও মো. তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
প্রসঙ্গত ; টুর্নামেন্টে বিজয়ীদল গোবিন্দপুর ইয়ং স্টারকে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুল হক রিপন নগদ ২০ হাজার টাকা উপহার দেন। উল্লেখ্য, টুর্ণামেন্টে আটটি দল অংশগ্রহন করে