আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ গ্রেফতার

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর লালপুলে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার র‌্যাব-৭ ফেনী ক্যাম্প।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন মাদক চোরা কারবারি চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের পাশে লালপুলস্থ হক হোটেল এন্ড রেস্টুরেন্টে সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন।

উক্ত তথ্যের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান করে আসামী কক্সবাজার রামু থানার টুংগাডেপা গ্রামের সাহিত্যিকা পল্লীর মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ সলিমুল্লাহ সেলিম (২২) ও উখিয়া উপজেলার কতুপালং গ্রামের হোসেন আহম্মদের ছেলে মোঃ জুবায়েরকে গ্রেফতার করে।

তাদের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট হতে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায় তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) কক্সবাজার হতে এনে ফেনী জেলার বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৮ লক্ষ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ