আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:
১৬ই ডিসেম্বর ৫৩তম মহান বিজয় উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার, ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। শনিবার সকালে পরশুরাম উপজেলার বিলোনিয়া মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তিনি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দীন আহমেদ চৌধুরী পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক পিয়াস, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র-১ শাহাদাত হোসেন লিটন, কাউন্সিলর এনামুল হক এনাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।