আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীতে বাল্য বিয়ে ঠেকিয়ে বরযাত্রীদের খাবার এতিমখানায় বিলিয়ে দিলেন এ্যাসিল্যন্ড। একই সঙ্গে কনের পিতা-মাতা থেকে মুছলেকা নিয়ে ১৮বছরের পূর্বে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করেছেন তিনি।
উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মির্জাপুর গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আলাউদ্দিনের মেয়ে ও বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে বর আসার আগেই কনের বাড়িতে পুলিশদল নিয়ে হাজীর হন সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী।
এসময় বরযাত্রীদের জন্য প্রস্তুতকৃত প্রায় শতাধিক লোকের এক বেলার খাবার মীর্জাপুর রহমানিয়া এতিম খানায় বিলিয়ে দেন তিনি।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।