আলাউদ্দিন সবুজ ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর পরশুরামে বাবা মাকে মারধর করায় মাদকাসক্ত যুবক সাকিল হোসেন(২০)কে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরশুরাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাছরিন আক্তার। অভিযুক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদন্ড করেছে।
সাজাপ্রাপ্ত শাকিল হোসেন পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের আলী আকবরের ছেলে।
আদালত সূত্রে জানাযায়, শাকিল হোসেন নিয়মিত মাদক সেবন করে বাবা-মাকে মারধর করতো। এছাড়াও ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করতো। মঙ্গলবারও এমন আচরণ করায় সময় বাবা-মা শাকিলকে কৌশলে ঘরের একটি কক্ষে আটক করে রাখেন।
শাকিলের উশৃংখল উশৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে বুধবার শকিলের বাবা-মা উপজেলা সহকারী কমিশনার কাছে অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে পরে পরশুরাম মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকাসক্ত শাকিলকে উত্তর গুথুমা থেকে আটক করে।
এসময় অভিযুক্ত শাকিল ভ্রম্যমান আদালতের কাছে নিজের দোষ স্বীকার করলে আদালতের বিচারক অভিযুক্ত যুবক শাকিলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদন্ড করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আকতার জানান, ছয় মাসের সাজাপ্রাপ্ত সাকিল হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।