আলাউদ্দিন সবুজ ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় শহিদ উদ্দিন পিয়াস (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৪.৫০ ঘটিকার সময় ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর মোল্লা বাড়ির মাইজ উদ্দিন বেলু মেম্বারের ছেলে। সে দেবীপুর সুলতানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নিহত পিয়াস মোটরসাইকেলযোগে ফেনী আসার পথে দেওয়ানগঞ্জ পৌঁছালে পল্লী বিদ্যুতের পিলার পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি মোটর বাইকের উপর ছিটকে পড়ে। ওই লরির চাপায় পিয়াস ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, লরিটি সামনের আরেকটি পাওয়ার ট্রলির সাথে বাঁধা ছিল।পাওয়ার ট্রলির প্রচন্ড গতির কারণে এক পর্যায়ে লরিটি রশির বাঁধন খুলে বিচ্ছিন্ন হয়ে মোটরসাইকেল উপর গিয়ে পড়ে।