আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে নিখোঁজের পর নদী থেকে  লাশ উদ্ধার

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীর মুহুরী নদী থেকে শুক্রবার বিকেলে নূর মোহাম্মদ (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার পশ্চিম ঘোবনীয়া গ্রামের উজির আলী বৈদ্য বাড়ির মৃত আনু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মীরসরাই উপজেলার পশ্চিম বাঁশখালী গ্রামের মামুন হাজীর মালিকীয় জারা এগ্রো মৎস্য খামারে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন নুর মোহাম্মদ। ৩ আগস্ট রাতে নিখোঁজ হন তিনি।

তিন দিনপর শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা সোনাগাজীর মুহুরী নদীর নির্মাণাধীন মুহুরী ব্রিজের পাশে কুচুরি পানার নিচে ভাসমান লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ