আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে গণধর্ষন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

রবিবার রাত সাড়ে সাতটার দিকে মডেল থানার উপরিদর্শক মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশ জাহাঙ্গীর হোসেন(৪২) কে ফেনী শহরের মিজান রোড় থেকে গ্রেপ্তার করেন।

সে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবুল কালামের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, মৃত্যুদন্ডের পর সে গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন।

সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রবিবার রাতে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ২০০৩ সালে গনধর্ষন মামলায় গ্রেপ্তার হয়ে সে দুই বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়..

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ