আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ফেনীতে কিডস্ টেনিস টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণী শনিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবের টেনিস মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী এ এস এম হায়দার ও তার সহধর্মিনী নাসরিন হায়দার, ফেডারেশনের সদস্য সাইফুল ইসলাম।
উত্তরা ক্লাবের সদস্য প্রকৌশলী মো. আবদুস সামাদ।ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, সাইফুর রহমান সাইফু, তৌহিদুল ইসলাম তুহিন, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, নুরুল আফছার কবীর শাহজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুলসহ খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ইউরো গ্রুপের সার্বিক সহযোগিতায় এই টেনিস টুর্নামেন্টে ঢাকা ও চট্টগ্রামের ৮টি জেলা দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। খেলায় অংশ গ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে মেডেল ও সনদ প্রদান করা হয়।