আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে এসএসসি পরিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে প্যারামেডিক ডাক্তার গ্রেফতার

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পরীক্ষা কেন্দ্রের সামনে একজন ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আলিমুল আরমান নামে একজন প্যারামেডিক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ, সে ফেনী চক্ষু হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখেন বলে জানা গেছে।

শনিবার দুপর ১ টার দিকে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

গ্রেফতার কৃত আলিমুল আরমান উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের একরাম মাস্টারের ছেলে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জানান, ইতিমধ্যে ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন, তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনায় প্রত্যক্ষদর্শী একাধিক এসএসসি পরীক্ষার্থী জানান, ওই ছাত্রী সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

শনিবার পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটেই বখাটে যুবক ছাত্রীটির হাত ধরে টানাহেঁচড়া করে । এসময় তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা ভিকটিমকে উদ্ধার ও বখাটে যুবককে আটক করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্হীর আলম জানান, মামলা রুজু হয়েছে, গ্রেফতার কৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ