আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে এবি পার্টিতে যোগদানকারীদের বরণ অনুষ্ঠান

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে বিভিন্ন শ্রেণি পেশার বেশ কয়েকজন আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক হাজী নিজাম উদ্দীন, সাবেক ছাত্র নেতা শাহাদাত হোসাইন ভূঞা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসনাত মিনার, ডাঃ মোবারক হোসেন, মশিউর রহমান সুমন, জিয়াউল করিম তালুকদার, কাজী আনোয়ার হোসেন মিলন, আব্দুল আজিজ, মনছুর আহমেদ, ফাহিম ফয়সাল৷

নবাগতদের স্বাগত জানিয়ে যোগদানকারীদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবি পার্টি ফেনী জেলার যুগ্ম আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, সহকারী অধ্যাপক ফজলুল হক, আবু সাঈদ, রেজওয়ানুল খায়ের, নারী নেত্রী জাহানারা আক্তার মনি৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ