আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে একশত কেজি জেলী যুক্ত চিংড়ি মাছ জব্দ

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার   সকাল ৬ ঘটিকায় ফেনী জেলার পৌর মৎস্য আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলিপুশ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা, ফেনী, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন; উপজেলা মৎস্য কর্মকর্তা, ফেনী সদর জনাব আবুল হাসেম উপস্থিত ছিলেন।

এসময় পরীক্ষা করে আল্লাহর দান মৎস্য আড়ৎ এবং শাহজালাল মৎস্য আড়ৎকে যথাক্রমে ২০,০০০/- এবং ১০,০০০/- করে মোট ২ টি মামলায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।

দুইটি আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় ফেনী মডেল থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ