আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে আহত সাংবাদিকদের জামায়াতের অনুদান প্রদান

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিউজ সংগ্রহকালে আহত ৬ সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।

আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার দুপুরের দিকে ফেনী প্রেসক্লাবে আহত সাংবাদিকদের হাতে এ অনুদান তুলে দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর একে এম শামসুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, মিডিয়া সমন্বয়ক আ ন ম আবদু রহিম প্রমূখ।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের সকল ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লিখনী দিয়ে দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে আমরা ৬ সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সামর্থ্য অনুযায়ী সামান্য অনুদান তাদের মাঝে বিতরণ করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ