আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:
শতাধিক সদস্যের অংশ গ্রহনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ একটি বড় ভ্রমণের আনুষ্ঠানিকতার মাধ্যমে পথচলা শুরু হলো আত্ম মানবতার সংগঠন ”আত্মার বন্ধনের”
সংগঠনে মানবতার বোধ এবং মানব সেবার সম্মিলিত প্রয়াস নিয়েই সংগঠন করার মানসিকতা ছিলো সকল সদস্যের সেই অনেক আগ থেকেই।
গতকাল ১৮/০২/২০২৩ শনিবার সকাল সাড়ে সাত টায় ফেনীর মিজান রোড থেকে সকল সদস্য দের নিয়ে “আনন্দ ভ্রমণের” গাড়ি ছাড়ে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে রওনা করে. পথি মধ্যে গাড়ি বিরতী দিয়ে সবাইকে সকালের নাস্তা করানো হয়.
তারপর আবার গাড়ী ছাড়ে মিরশরাইয়ের আরশিনগর ইকোপার্কের উদ্দেশ্যে আরশি নগরে দারুন সময় কাটান সকল সদস্য ও তাদের পরিবারবর্গ.তারপর গাড়ী ছাড়ে মহামায়া ইকো পার্কের উদ্দেশ্যে. সে খানে চলে ঘুরাঘুরি নৌকা ভ্রমণ এবং দুপুরের খাবার.
ঘন্টা খানের বিরতী নিয়ে গাড়ি বহর চলা শুরু করে বাংলাদেশের সবচাইতে বড় অর্থনৈতিক জোন “বঙ্গবন্ধু ইকোনমিক জনের” উদ্দেশ্য কর্তৃপক্ষের অনুমতিক্রমে ইকোনোমিক জোনে কিছু অংশ ঘুরে দেখে সবাই ইকোনোমিক জোন থেকে একটু কাছেই বঙ্গোপসাগরের মোহনার অপরূপ সৌন্দর্য সবাই উপভোগ করে তারপর আপনালয়ে ফিরে সবাই।