আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে অবৈধ বানিজ্য মেলা বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদাণ

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজী বাজারে অবৈধ বানিজ্য মেলা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদাণ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় ৩ শ ব্যবসায়ীর সাক্ষরিত একটি স্মারক লিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন,বেলায়েত হোসেন,ব্যবসায়ী কমিটির সভাপতি নুর নবী বিএস সি,বনিক সমিতির কষাদক্ষ মাসুদুর রহমান, ব্যবসায়ী এনায়েত উল্লাহ ও জসিম উদ্দিন সহ বেশকজন।

এসময় ব্যবসায়ীরা জানান,স্থানীয় ব্যবসায়ীদের কথা চিন্তা না করে পৌর মেয়র সহ একটি চক্র আগামী ১ পহেলা ডিসেম্বর সোনাগাজী পৌর এলাকায় মেলা উদ্বোধনের জন্য স্থান নির্ধারন, গেইট নির্মান ও সাজসজ্জার কাজ প্রায় শেষ করেছে।

অথচ করোনাকালীন দীর্ঘ দু’বছর যাবৎ আর্থিক ক্ষতি, ঋণ সহ নানাভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।

তাই দ্রুত মেলা বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ চান তারা।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান জানান, মেলা আয়োজনে উদ্যোক্তরা এখনো কোন অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ