ফরিদগঞ্জ লেখক ফোরাম। ষোলো বছরের উদ্দিপ্ত একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশবরেণ্য প্রথিতযশা বহু সুধীজনের প্রেরণা ও ভালোবাসার আনাগোনায় মুখরিত হয়েছে এই সংগঠনের আঙিনা।
এই সংগঠনে মেধা, সময় ও শ্রম দিয়ে আসছে সবাই। কমবেশি সকলের অবদানেই সংগঠনের সফলতা ও সুন্দরতায় জেলাব্যাপী একটি সেরা সংগঠনের নাম ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’। লেখক ফোরামের আদর্শ ও প্রেরণাতেই বহু সদস্য এখন নানান কর্মক্ষেত্রে সফল ও সৃজনী।
প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি সুশৃঙ্খল গঠনতন্ত্র থাকে। সেটি একান্তই সংগঠনের সুন্দর এবং সাবলীল নিয়ন্ত্রণের জন্য। সেখানে সরলতা এবং কঠোরতা থাকে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু সদস্য সংগঠনের গঠনতন্ত্র ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সুশৃঙ্খলতাকে নিজের মনমতো চাইতে গিয়ে সংগঠনকে বিতর্কিত করার জন্য নানান অনৈতিক পন্থা অবলম্বন করছেন।
তুচ্ছ অজুহাতে সংগঠন সম্পর্কে পুরোপুরি না বুঝেই ‘পদত্যাগ’ পত্র দিচ্ছে এবং সাথে সাথে তা পত্রিকাতে নিউজ করে দিচ্ছে। কয়েকটি পত্রিকাও তথাকথিত অভিযুক্ত এবং সংগঠনের মতামত না নিয়ে নিউজ প্রকাশ করে দিচ্ছে। যারা ‘পদত্যাগ’ করছে তারা সংগঠনের সক্রিয় সদস্য কী না, আসলেই তাদের অভিযোগগুলোর ভিত্তি আছে কী না, কিংবা অভিযোগগুলো ফরিদগঞ্জ লেখক ফোরামের সাথে যায় কী না; প্রতিবেদক বা পত্রিকা কর্তৃপক্ষের এসব জানা দরকার ছিল বলে মনে করি। তাহলেই বস্তুনিষ্ঠতা বজায় থাকতো।
যারা অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন তারা প্রকারান্তরে পত্রিকার সুনাম ক্ষুন্ন করেছেন। এ বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষকে সজাগ থাকার বিনীত অনুরোধ রইল।
সংগঠনসেবী নয় যারা তাদের এইসব কর্মকাণ্ড সম্পূর্ণ ছেলেমানুষি ও ব্যক্তিগত দুষ্টুদোষে আক্রান্ত। সেই ব্যক্তিগত মতপার্থক্য নিয়ে ফরিদগঞ্জ লেখক ফোরামকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা বাদ দেয়ার আহ্বান করব তাদেরকে। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ব্যক্তিগত সুন্দরতায় আলো ছড়ান।
আপনার কুৎসিত চিন্তা দিয়ে ফরিদগঞ্জ লেখক ফোরামকে ভাবতে যাবেন না। এখানে একজন কিশোর ও তরুণ থেকে শুরু করে দেশবরেণ্য যেসকল গুণীজনের আনাগোনা- সবারই কমবেশি সময়, মেধা ও শ্রমের অবদান আছে। সকলের প্রতি সকলের ভক্তি ও ভালোবাসা দৃঢ় হোক, কেবল কুচিন্তকরা পুড়ে যাক।
ফরিদগঞ্জ লেখক ফোরামের সর্বশেষ সদস্য নবায়ন হয় ২০১৮ সালে। সংগঠনের উদ্দিপনা, গঠনতন্ত্র ও সদস্যদের সক্রিয়তা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুনর্বিন্যাসের লক্ষ্যে ২০২১ সালের ২৫ অক্টোবর বিশেষ এক সভা সাহিত্যিক ও সিনিয়র সদস্যের নিয়ে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মতে ১ নভেম্বর ২০২১ থেকে পুনরায় সদস্য নবায়ন কার্যক্রম চলবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের সভাপতি ইলিয়াস বকুল।