আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের কার্যালয়ের উদ্বোধন

কে এম নজরুল ইসলাম :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও কাতারস্থ বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদের নির্বাচনকেন্দ্রীক প্রচার প্রচারণার লক্ষ্যে কার্যালয়ের উদ্বোধন হয়েছে।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা সদরস্থ লাকী প্লাজায় অফিস উদ্বোধন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকলের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য পাবেল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,

পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিএম আক্তার, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, ৯নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন রাড়ী, পৌর আওয়ামী লীগ ৭নং ওয়ার্ডের সভাপতি আলী হায়দার পাঠান টিপু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অহিদ পাটওয়ারী,

পৌর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজিব, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ, ছাত্রলীগ নেতা আজাদ হোসেন প্রমুখ।

এসময় মুঠোফোনে ভিডিও কলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিআইপি জালাল আহমেদ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ফরিদগঞ্জ আসনে যোগ্য আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করানোর লক্ষ্যে কাজ করতে আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ