‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’- এই প্রতিপাদ্যকে উপজীব্য করে ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন ‘যুব কাফেলা সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ ২০২২ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
১০ সেপ্টেম্বর রোজ শনিবার সারাদিনব্যাপী এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা রোপণ ও এলাকার মানুষের মাঝে প্রায় শ’খানেক গাছের চারা বিতরণ করে।
চারা রোপণ ও বিতরণের সময় সংগঠনের উপদেষ্টা, নির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বেচ্ছায় শ্রম দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতা করেন সংগঠনটির নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন সুমন, এমরান হোসেন সবুজ, মো. জাহিদ, মো. এমরান, মো. রিয়াদ, পারভেজ হোসেন বাবু, মো. আ. কাদির সুজন, মো. সজিব, মো. আবু জাফর, হিমেল হাসান জয়সহ আরও অনেকেই।