চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন ‘যুব কাফেলা সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৯ ঘটিকায় পুরান রামপুর আঃ রব আলিম মাদ্রাসার মিলনায়তনে পুরস্কার বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের নির্বাহী সদস্য মোঃ আবু জাফরের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাওলানা আব্দুল্লাহ সাহেব।
ইসলামিক কুইজ প্রতিযোগিতায় ৭টি প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর আগে গত ২৭ অক্টোবর রাতে সংগঠনের ফেসবুক পেইজে ৩০জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘এমন ইসলামিক কুইজ প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই ফলপ্রসূ। কুইজের প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের মুসলিম সমাজের অনেক উপকার হয়েছে। অনেক অজানা বিষয়ও উঠে এসেছে প্রশ্নের মাধ্যমে।
যার সমাধান এসেছে কুইজের উত্তরের মাধ্যমে। অংশগ্রহণকারীরাও কুইজের উত্তরগুলো দিতে গিয়ে বিভিন্ন বইপত্র ঘাঁটতে হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ ছিল। আমরা এই সংগঠনের সাথে আছি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নেছার আহমেদ, শফিকুর রহমান স্যার। উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের মেম্বার অহিদুর রহমান বেপারি, শাহ আলম ঢালী, আঃ গনি বেপারী, দেলোয়ার হোসেন সুমন, পারভেজ বাবু,
এমরান হোসেন সবুজ, জাহিদ হোসেন, ইকবাল হোসেন টিটু, মোঃ ইয়াছিন, আঃ কাদের সুজন, মিজান রাড়ি, হিমেল হোসেন রিয়াদ, মোঃ মামুন এবং উক্ত সংগঠনের উপদেষ্টা, পরিচালক ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীর মাঝে নগদ অর্থ ও ইসলামিক বই বিতরণ করা হয়।