ফরিদগঞ্জ উপজেলা(চাঁদপুর)প্রতিনিধিঃ মোঃ মুজাম্মেল হুসাইন (হাচিব)
পুলিশ অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ ১০ মামলার আসামী মো. বিল্লাল হোসেন (৪১) গ্রেফতার করেছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার লাউতলী এলাকা থেকে গ্রেফতার করেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আসামীকে গ্রেফতার করেন।
এসআই নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ও গাজাসহ জিআর ৫৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। বিল্লাল লাউতলী গ্রামের মৃত মো. আবুল বাশাখ খানের ছেলে। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবাসয়ী।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামীকে মঙ্গলবার (২৫ আগস্ট) চাঁদপুর আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।