কে এম নজরুল ইসলাম :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ মিছিল শেষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ শেষে কার্যালয়ের ভেতরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, শাহআলম, হাসান আব্দুল হাই, আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, সেক্টর কমান্ডারস ফোরামের সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্লাহ, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান, কামরুজ্জামান সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া ও যুব মহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।