আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে প্রশাসনের সম্প্রীতি ও দূর্গাপূজার প্রস্তুতি সভা

কে এম নজরুল ইসলাম :

উপজেলা প্রশাসন আসন্ন দূর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে। একই সাথে বিভিন্ন সম্প্রদায় এবং পেশাজীবী মানুষদের নিয়ে সামাজিক সম্প্রীতি সভা করেছে।

৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুটি সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম (রোমান), উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা খাতুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক লিটন কুমারসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বহুবছর ধরে এখানে মুসলিম-হিন্দুরা মিলেমিশে বসবাস করে আসছে। দুই ধর্মের মানুষদের মধ্যে ঐতিহ্যগতভাবে সম্প্রীতি রয়েছে। কিন্তু অসাধু একটি চক্র মাঝে মাঝে এই সম্প্রীতি নষ্ট করতে মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদেরকে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। দূর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে জন্য আয়োজক, প্রশাসনসহ সবার সহযোগিতা লাগবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্প্রীতি রক্ষা করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ