কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী তাঁতী লীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চাঁদপুর জেলা শাখা।
২৫ অক্টোবর সোমবার ফরিদগঞ্জ উপজেলার মো. কাইউম গাজীকে আহবায়ক ও মো. মিজানুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী তাঁতী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেজবাউদ্দিন সুমন ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান দেওয়ানজি।
কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মো. ফয়সাল ভূঁইয়া, মো. নুরনবী জুয়েল ও মো. সেলিম হোসেন। সমানিত সদস্যরা হলেন: রুবেল বেপারী, বিল্লাল গাজী, মো. সোহেল ক্বারী, আল আমিন ছৈয়াল, শাহাজাহান খান,
সালেহ আহম্মেদ টুটুল, হাবিবুর রহমান, মো. নজির গাজী, সামছুল ইসলাম পাল, বিল্লাল হোসেন গাজী, হাসান খান, হোসেন খান, কামাল হোসেন মিজি, সাইফুল মিয়া, শামীম আহম্মেদ তপদার ও কিরন বেপারী।