কে এম নজরুল ইসলাম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটার মাধ্যমে উদযাপন করেছেন সিআইপি জালাল আহমেদ।
১৮ অক্টোবর (বুধবার) দুপুরে ফরিদগঞ্জের লাকী সুপার মার্কেটে অবস্থিত জালাল আহমেদের নির্বাচনী কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দার্শনিক নোবেল পুরস্কারপ্রাপ্ত বার্ট্রান্ড রাসেলের নামের সঙ্গে মিলিয়ে বঙ্গবন্ধু তার সর্বকনিষ্ঠ সন্তানের নাম রাখেন শেখ রাসেল। আজ শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতেন। বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন। বাবার উত্তরসূরি হিসেবে শেখ রাসেল ‘বাপকা বেটার’ মতো নেতৃত্ব দিতেন বলেই মনে করছি।
তিনি আরও বলেন, সবাই আজ ভারাক্রান্ত মনে আছি। আজকের এই দিনটি যদিও শেখ রাসেলের জন্মদিন, কিন্তু আজ আনন্দের বদলে সকলের মনে বিষণ্ণতা বিরাজ করছে। এমন ফুটফুটে অবুঝ শিশুর বেঁচে থাকার আকুতি শোনেনি ওই বর্বররা। ওই ঘাতকদের প্রতি চিরকাল আমাদের ঘৃণা থাকবে। তবুও আমরা আনন্দের এই দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।
উপজেলা চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সিআইপি জালাল আহমেদের নির্বাচনী কার্যালয়ে এসে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আলোচনা শেষে কেক কেটে উপস্থিত সকলকে কেক খাইয়ে অকালেই ঝরে যাওয়া ফুল শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেন সিআইপি জালাল আহমেদ এবং তার সমর্থক নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারীর সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ডেপুটি কমান্ডার আলী আহম্মেদ, উপজেলা পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার সজিব।
এসময় উপস্থিত ছিলেন কাতারস্থ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াজি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নান্টু মিজি, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম নিলফ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।