আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের র‍্যাগ ডে

কে এম নজরুল ইসলাম : 
চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে স্কুল মাঠেই অনুষ্ঠিত হয়েছে র‌্যাগ ডে।
সকাল থেকে দুপুর অবধি একটানা আনন্দ উল্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা পালন করে এই র‌্যাগ ডে। যদিও বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা এ দিনে নানা আয়োজন করতো।
কিন্তু চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীরা তাদের স্কুলজীবনের শেষদিনে আয়োজন করে এই উৎসবের। তাদের সঙ্গে শামিল হয়েছে অন্যান্য স্টুডেন্টরাও।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ