আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবীর জাঁকজমকপূর্ণ না’ত সন্ধ্যা 

কে এম নজরুল ইসলাম : 
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানবতার অগ্রদূত, বিশ্ব জাহানের বিশ্বনেতা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনের খুশির দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নাতে রাসূলের অনুষ্ঠান না’ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 
২৫ অক্টোবর সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে বাদ আছর হতে রাতে সাড়ে ১০টা পর্যন্ত একটানা রাসূলের শানে মোস্তফা সা. পরিবেশন করেন জুলফিকার হামদ না’ত ও গজল পরিবেশক দলের সদস্য ও বিভিন্ন শিক্ষার্থীরা।
তাদের মধুর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত, হামদে বারী তা’আলা ও নাতে রাসূল (সা.) এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘নবীর জন্মদিন নিয়ে না’ত সন্ধ্যার আয়োজন খুবই প্রশংসিত একটি কাজ। ছোট্ট শিশুর কণ্ঠে রাসূলের শানে না’ত শুনে বেশ ভালোই লাগছিল।
এরকম ইসলামী সাংস্কৃতিক আয়োজন  তরুণ প্রজন্মকে ভালো পথের জাগরণ সৃষ্টি করে।’ তিনি আরও বলেন, ‘আমরা মুসলমান। আমাদের ইসলামকে যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে বিষয়ে আন্তরিক থাকতে হবে। যারা প্রকৃত ইসলাম লালন করেন তারা কখনোই উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখেন না।
আমাদের নবীজী তাঁর আদর্শ দিয়ে ইসলামের পথে পথহারা মানুষকে পথ দেখাতে সক্ষম হয়েছেন। কাজেই আমরাও নবীর আদর্শ মেনে নিজের জীবন আলোকিত করব।’
ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ আ হ ম সাইফুল্লাহর সভাপতিত্বে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, জেলা জমইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মো. মমিনুল ইসলাম খান।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন ও মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু ও সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, জেলা আইয়াম্মায়ে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মো. মোশারফ হোসাইন,
জমইয়াতে হিযবুল্লার চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী, যুবলীগ নেতা আকবর হোসেন মনির, এস এম সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সাউদ, ছাত্র হিযবুল্লাহ জেলা আহ্বায়ক মো. শাহাদাত হোসেন এবং উপজেলা ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন সংগঠকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষজন।
আলোচনা পর্বের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি
আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন খন্দকার। পরে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ