কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জে শিক্ষানুরাগী ও দানবীর জালাল আহমেদ সিআইপি’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন পেশার কর্মহীন ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্যসহযোগিতার পাশাপাশি নতুন পোশাক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে গোবিন্দপুর হাইস্কুল মাঠে ২৬ এপ্রিল মঙ্গলবার কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামীলীগ ফোরামের সভাপতি মো. রাসেল খাঁন টিটুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
সকালে ওই স্কুল মাঠে জালাল আহমেদের পক্ষ থেকে দুঃস্থ ও নিম্নআয়ের মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবিসহ বিভিন্ন ঈদবস্ত্র বিতরণ করা হয়। একই মাঠে বিকেলে রাসেল খাঁন টিটুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামীলীগ ফোরামের উপদেষ্টা সমাজসেবক সিআইপি জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন (সাবু)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন দিদার, যুবলীগ নেতা আব্দুল গাফফার সজীব, আব্দুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন, জয় আহমেদ, মিলন পাটোয়ারীসহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জালাল আহমেদ সিআপিকে ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচা দিয়ে বরণ করে নেয় ১০নং গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।