কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান (কালাম ডিলার) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম ডিলার দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং ডায়াবেটিসসহ নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় ঢাকার উত্তরায় মেয়ের বাসায় হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে ছোট ছেলে ফয়সাল তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি একাধারে ২০০২, ২০১২ এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। তার মত্যুতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম হোসেন, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. মোনায়েম খান, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম খানসহ উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদগণ জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গাড অব অনার প্রদানের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।