সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হবে ১৪ নভেম্বর রোববার। ফরিদগঞ্জ উপজেলার ৯টি পরীক্ষাকেন্দ্রে এবছরের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৬হাজার ১শত ৫২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে আছে মেয়েরা।
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় গতবছর অনুষ্ঠিত হয়নি কোনো পরীক্ষা। ফলে পরীক্ষা না নিয়েই পূর্বের ফলাফলের গড় অনুযায়ী অটো পাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর সরকার তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখেন।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে ৩৫২জন ছাত্র, ৫৩৬জন ছাত্রীসহ মোট ৮৮৭ জন পরীক্ষার্থী। গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮২জন ছাত্র, ৪৫৬জন ছাত্রীসহ মোট ৭৩৮জন পরীক্ষার্থী।
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩৫২জন ছাত্র, ৪৩৫জন ছাত্রীসহ মোট ৭৮৭জন পরীক্ষার্থী। রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫৬জন ছাত্র, ৭১১জন ছাত্রীসহ মোট ১ হাজার ১শত ৬৭জন পরীক্ষার্থী।
ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬০জন ছাত্র, ৩৪০জন ছাত্রীসহ মোট ৬০০জন পরীক্ষার্থী।
এসএসসিতে ৫টি কেন্দ্রে ১ হাজার ৭শত ১জন ছাত্র, ২ হাজার ৪শত ৭৮জন ছাত্রীসহ সর্বমোট ৪ হাজার ২শত ৭৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
অন্যদিকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩০জন ছাত্র, ৩৮০জন ছাত্রীসহ মোট ৭১০জন পরীক্ষার্থী। চান্দ্রা হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৩৫জন ছাত্র, ৩৫৫জন ছাত্রীসহ মোট ৫৯০জন পরীক্ষার্থী। রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৯১জন ছাত্র, ২৪৭জন ছাত্রীসহ মোট ৪৩৮জন পরীক্ষার্থী।
দাখিলে ৭শত ৫৬জন ছাত্র, ৯শত ৮২জন ছাত্রীসহ মোট ১হাজার ৭শত ৩৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এছাড়া ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনালের (এসএসসি) ১৭৭জন ছাত্র, ৫৮জন ছাত্রীসহ মোট ২৩৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
ফরিদগঞ্জ উপজেলায় এই ৯টি কেন্দ্রে ২ হাজার ৬শত ৩৪জন ছাত্র, ৩ হাজার ৫শত ১৮ জন ছাত্রীসহ সর্বমোট ৬ হাজার ১শত ৫২জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার্থীদের ৫৮ শতাংশ ছাত্রী, ৪২ শতাংশ ছাত্র।