আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা 

কে এম নজরুল ইসলাম : 
ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। গতকাল (৬ ডিসেম্বর) আওয়ামীলীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ।
কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্র প্রকাশিত হয়েছে দলীয় ফেসবুক পেইজে। সেখান থেকেই এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে যারা নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রাপ্ত হলেন- ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে যুবলীগের সাবেক আহ্বায়ক মো. বাহাউদ্দিন (বাহার), ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জিএম হাসান তাবাচ্ছুম, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শারাফত উল্লা,
৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম,
৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে যুবলীগ নেতা আলাউদ্দিন আহমেদ,
১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিরাজ, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগ নেতা মোরশেদ আলম মুরাদ, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী এবং ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ