পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পশ্চিম লাড়ুয়া যুবসমাজ আয়োজন করেছে মোবারকময় জশনে জুলুস, নাতে রাসূল সা. ও আলোচনা সভার।
২৪ অক্টোবর রোববার বিকাল ৩টায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া নূরানী হাফিজিয়া মাদরাসার ঈদগাহ থেকে শুরু হয়ে জশনে জুলুসটি গ্রামের মূল মূল বাজারগুলোতে প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহে এসে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা নুরুন্নবী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ও মুফতী হাবিবুর রহমান মোহেব্বী প্রমুখ।
বাদ মাগরিব নাত সন্ধ্যায় শানে রেসালাত ও ঈদে মিলাদুন্নবী সা. নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন রাহবার শিল্পীগোষ্ঠী ও জুলফিকার হামত নাত গজল পরিবেশক দলের শিল্পীবৃন্দ। শেষে আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণ করা হয়।