কে এম নজরুল ইসলাম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে সোমবার ১৮ অক্টোবর সকালে ফরিদগঞ্জের চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়।
মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর ওপর বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মো. জাহাঙ্গীর আলম এবং গণিতের শিক্ষক রাজিম আলী বিএসসি। এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে মাদ্রাসার সুপার মাওলানা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শেখ রাসেল ফুলের মতো পবিত্র একজন শিশু। ঘাতক দেশদ্রোহীরা এই ফুলের মতো ছোট্ট ছেলেটিকেও রেহাই দেয়নি। তাকে স্মরণ করেই এখন আমাদের দেশে শিশু দিবস পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।’
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্য এবং তার পরিবারের সকলের জন্য দোয়া পরিচালনা করা হয়।