ফরিদগঞ্জে আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বিকালে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে নৌকা প্রতীকের প্রার্থী আঃ গনি বাবুল পাটওয়ারীর পক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া বলেন।
আগামী ৫ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এখনও সময় আছে নির্বাচন থেকে সরে যান। দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কিছুই করতে পারবেন না। আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে। প্রার্থীর বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু নৌকার কথা চিন্তা করে সকলে নৌকাকে বিজয়ী করতে হবে।
আওয়ামীলীগ নেতা শফিকুল হায়দার শাহিনের সভাপত্বিতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজুমদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী,
জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহাম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজান ভদ্র প্রমুখ।