আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়ির সুন্দরপুরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১২জন আহত

 

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১২জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

জমিজমা বিরোধের জের ধরে যুবলীগ নেতা মহিউদ্দিনের পরিবারের সদস্যদের উপর শহিদুল্লাহ গ্রুপের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তার ভাই ইদ্রিস।

অন্যদিকে যুবলীগ নেতা শহিদুল্লাহ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মহিউদ্দিন গ্রুপের কর্মীরা তার বেশ কয়েকজন কর্মীকে মারধর করে।

এতে উভয় পক্ষে ১২ জন নারী পুরুষ গুরুত্বর আহত হয়। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র, লাটি সোটা ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। যুবলীগ নেতা মহিউদ্দিন ও শহিদুল্লাহ গ্রুপের মধ্যে এই এলাকাতে দীর্ঘদিন নানান বিষয়ে বিরোধ চলে আসছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, সুন্দরপুরে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। পুলিশ তৎক্ষনাত খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩/৪ জনকে আটক করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ