আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়ির বিবিরহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

 

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ৮টি দোকান। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন দুই নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী থেকে ৩টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জোন-৩ এর উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আগুনে হার্ডওয়্যার, হোমিও ফার্মেসি, কাপড়ের দোকান, সেলুন, ব্রিক ফিল্ড অফিস ও মোবাইল সার্ভিসিংয়ের ২টি দোকান পুড়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ