ফটিকছড়ি প্রতিনিধি :
প্রতি উপজেলা হতে এক হাজার জনকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই’ এই স্লোগানকে সামনে রেখে ফটিকছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা মূলক সেমিনার উপজেলা প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।ফোকাস পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র সিনিয়র ইন্সট্রাক্টর এ.বি.এম. ফয়েজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা,ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন। সহকারী কমিশনার (ভূমি), জিসান বিন মাজেদ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে প্রধানরা উপস্থিত ছিলেন।
সেমিনার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করণ ও জনসচেতনতা মূলক প্রদর্শনী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোকাস পয়েন্ট কর্মকর্তা।
সেমিনারে বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথা তুলে ধরলে মন্ত্রাণালয় প্রতিনিধি বৈধ ভাবে বিদেশ যাওয়ার মাধ্যেমে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে বলেন, প্রবাসীদের সন্তানের জন্য দেশে শিক্ষা বৃত্তি চালু রয়েছে। প্রবাসে অসুস্থ হলে বৈধভাবে গমনকারী ১জন কর্মীকে চিকিৎসা বাবদ সরকার ১ লক্ষ টাকা অনুদান প্রদান করে থাকে। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ পরিবহন খরচ ও দেশে সৎকারের জন্য নগদ ৩৫ হাজার টাকা এবং মৃত কর্মীর ওয়ারীশকে ৩ লক্ষ টাকা পর্যন্ত মন্ত্রণালয় হতে সাহায্য দেয়া হচ্ছে। সম্প্রতি প্রবাসীদের সুরক্ষার জন্য বীমা পলিসি চালু করা হয়েছে।
বর্তমান সরকার প্রতি উপজেলা হতে এক হাজার জন যুব বা যুব মহিলকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বক্তারা।