আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়িতে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

 

মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম  :

গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫ নভেম্বর গভীর রাতে র‌্যাব-৭ একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী রিভলবার এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধারসহ ১। মোঃ মোহসিনুল করিম ইরফান (২০), ২। আব্দুর রহিম জিহান (২৩), ৩। মোঃ শাওন (১৮), ৪। মোঃ মঈনুল হাসান হারেছ (১৮) নামক ০৪ জন সন্ত্রাসী’কে আটক করেছে। এসময় আসামিদের ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল (চট্ট-মেট্রো-ল-১১-৬৫২০ এবং চট্ট-মেট্রো-ল-১৪-৪৯২৪) জব্দ করা হয়।

উল্লেখ্য মামলার ১নং আসামি মোঃ মোহসিনুল করিম ইরফান (২০) এর নামে ফটিকছড়ি থানায় দুইটি এবং ২নং আসামি আব্দুর রহিম জিহান (২৩) এর নামে ফটিকছড়ি থানায় দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ