আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল, অতঃপর হোরোইনসহ গ্রেফতার

সাভার প্রতিনিধি :

প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে মারধর ও ব্লাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে সাভারের আমিনবাজার থেকে মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকার রেজাউলের ছেলে সানি (২৭) ও পিরোজপুর জেলার সদর থানার ধুপপাশা শাহিন ফকিরের মেয়ে শাহিদা (২০)। সানি ও শাহিদা সম্পর্কে  স্বামী-স্ত্রী। তারা উভয়ে তাসফিয়া আক্তার নামের ওই ভুয়া ফেসবুক আইডিটি চালাতেন বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, এক সাপ্তাহ আগে সাকিল সরকার (২১) নামের এক যুবকের সাথে তাসফিয়া আক্তার নামের এক ফেসবুক আইডির সাথে তার পরিচয় হয়।

সেই পরিচয় সুত্রে গত ১৪ ডিসেম্বর তাসফিয়া সাকিলের সাথে দেখা করার জন্য সাভারের আমিবাজারে আসতে বলেন। সাকিল সকাল সাড়ে ৭টার দিকে আমিন বাজারের আসলে। তাসফিয়া ব্যস্ত মর্মে জানিয়ে সাকিলকে তার বড় ভাই গিয়ে নিয়ে আসবে বলে জানায়।

১০ মিনিট পরে তাসফিয়ার ভাই পরিচয়ে একজন সাকিলকে পার্শ্ববর্তী একটি বাড়ির কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও ৪/৫ জন ছিলেন। পরে তারা তাকে মারধর করে হাতে থাকা মুঠোফোন ও নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে বিভিন্ন ভয়ভ্রীতি দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৭৬ হাজার টাকা নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেড়ে দেয়। পরে লোকজনের সহযোগিতায় বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে সাকিল হাসপাতালে ভর্তি হয়। পরে এ ঘটনায় সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, শাকিল নামের ওই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে  ৫২৩ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে মারধরের অভিযোগে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণে আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মারধরের স্বীকার ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আরও একটা মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ