সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ৬ষ্ঠ শ্রেণির এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের করার আশ্বাস দিয়ে ধর্ষণ করে পরে পতিতাপল্লীতে বিক্রি করে দেয়ার ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামী মোঃ হোসাই প্রঃ মাসু(৫০) কে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
রোববার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
র্যাব সূত্রে জানা যায় গত গত ১২ আগস্ট (শনিবার) কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল এলাকার বাসিন্দা ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার আশ্বাস দিয়ে চট্টগ্রাম নিয়ে যায় চার জনের একটি চক্র।পরে সেখানে চক্রের সদস্যরা পালাক্রমে গণধর্ষণ করে একটি দেহ ব্যবসায়ী চক্রের নিকট আড়াই লাখ টাকার বিনিময়ে পাচার করে দেয়।উক্ত ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গতরাতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল খুরুশকিল হামজার ডেইল এলাকায় অভিযান পরিচাকনা করে মামলার অন্যতম আসামী মোঃ হোসাই প্রঃ মাসুকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর ধর্ষণের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ওই ব্যাক্তি।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।