আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

প্রেমের টানে শ্রীনগরে এসে গনধর্ষণের শিকার গৃহবধু, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

পরকিয়া প্রেমের টানে বরিশাল থেকে শ্রীনগরে এসে গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার ২৮ জুন রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কারগাঁও এলাকার এমআর ফুট নামে একটি বন্ধ সেমাই কারখানায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল উজিরপুর উপজেলার গাববাড়ি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার কাজের সূত্রধরে দীর্ঘদিন ধরে ভাগ্যকুল এলাকায় বসবাস করে আসছে। ইমরান তার পরিচিত বরিশাল এলাকার এক গৃহবধুর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

গত সোমবার সন্ধ্যার পর প্রেমের টানে ওই গৃহবধু ইমরান হাওলাদার (২১) এর কাছে চলে আসে। সে ওই নারীকে বন্ধ সেমাই কারখানায় নিয়ে যায়। সেখানে ইমরান সহ তার সহযোগীতায় খলিল শেখের ছেলে রিপন (৩৫) সহ আরো ৫/৬ জন তাকে ধর্ষণ করে। পরে ওই নারী কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ইমরান ও রিপনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। সেমাই ফ্যাক্টরির মালিক লিটন জানান, দুই বছর ধরে তার কারখানাটি বন্ধ রয়েছে। সেখানে ইমরান সহ অনকেই কাজ করতো। রিপন শেখ হয়তো আগেই ফেক্টরির ডুবিকেট চাবি বানিয়ে রেখে ছিল। ওই চাবি দিয়েই বখাটেরা ফেক্টরির তালা খুলে ভিতরে প্রবেশ করেছে। এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ