নিজস্ব প্রতিনিধি :
আজ ৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ মোঃ সেলিম প্রধানের নেতৃত্বে ও চান্দিনা উপজেলা তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্তের পক্ষে কুমিল্লা-৭(চান্দিনা) উপ-নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন।
চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এডভোকেট মোঃ মহিউদ্দিন জানান” কুমিল্লা-৭(চান্দিনা) উপ-নির্বাচনে প্রাণ গোপালের
আ’লীগের দলীয় মনোনয়ন পত্র পাওয়া ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে চান্দিনা যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জানান ” আমার নেতা প্রাণ গোপাল দত্তের আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে ভরসা রাখুন আল্লাহ্ র আর আস্থা রাখুন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর।”
কুমিল্লা-৭(চান্দিনা) উপ-নির্বাচনে প্রাণ গোপালের
আ’লীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল বিষয়ে জানতে প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্তের মোবাইল ফোনে কথা হলে তিনি জানান ” মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদেশ ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আ’লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করি।আমি শতভাগ আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কুমিল্লা-৭(চান্দিনা) উপ-নির্বাচনে আমাকে আ’লীগের দলীয় মনোনয়ন দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন।”
কুমিল্লা-৭(চান্দিনা) উপ-নির্বাচনে প্রাণ গোপালের
আ’লীগের দলীয় মনোনয়নের ব্যাপারে আরো বেশ কিছু প্রশ্ন করা হলে তিনি কৌশলগত কারণে প্রশ্নেন উত্তর দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন।
সরজমিনে দেখা যায় যে মাঠের সাংগঠনিক রাজনীতিতে একটু পিছিয়ে থাকলেও ভোটের জনপ্রিয়তার রাজনীতিতে প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্তের রয়েছে একক আধিপত্য।চান্দিনায় মাঠের সক্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায় জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় ভোট হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে কুমিল্লা-৭(চান্দিনা) উপ-নির্বাচনে প্রাণ গোপালের
আ’লীগের দলীয় মনোনয়ন পাবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।