আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

অভি হাসান দেওয়ান মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল (শুক্রবার) বাস্তা গোলাই ডাঙ্গা, সিংগাইর, মানিকগঞ্জে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি

ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তা এর সাইফুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৭নং ওয়ার্ড জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমান। প্রবাসী কল্যাণ ট্রাস্টের সকল সদস্যদের সক্রিয় সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

এ মহতী উদ্যোগে বিশেষ ভূমিকা রাখেন খোরশেদ আলম, হুমায়ূন, সানোয়ার, হাজী মিজানুর, নজরুল, আলামিন, মানিক, আব্দুল্লাহ্, কাওসার, আরিফ, সৈকত, হৃদয়, নাজমুল, রাসেদুল ও ইদ্রিসসহ প্রমুখ।

প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ বছরও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে তাঁরা। এতে শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসীদের ভালোবাসা এবং সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এসময় ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ