আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফেনীতে যোগদানের পর থেকেই প্রবাসীদের জন্য প্রবাসী কল্যান ডেস্ক নামক একটি কার্যক্রম চালু করেন। এই ডেস্কের সুবিধা ইতিমধ্যে প্রবাসীরা পাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় এবার ফেনী জেলা পুলিশ প্রবাসীদের সুবিধার্থে চালু করতে যাচ্ছে মাইক্রোবাস সার্ভিস।
পুলিশ দ্বারা পরিচালিত এই সার্ভিসে প্রবাসীরা মহিপাল, ফেনী থেকে চট্টগ্রাম বিমানবন্দর এবং মহিপাল, ফেনী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় যাতায়াতের সু-ব্যবস্থা করা হয়েছে।
এই জন্য প্রবাসী কল্যান ডেস্কের হটলাইন নাম্বারে (01320112965) যোগাযোগের অনুরোধ করা হইলো।
মহিপাল, ফেনী হইতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা পর্যন্ত ভাড়া =৯,৯৯৯/-
মহিপাল, ফেনী হইতে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত ভাড়া= ৬,৯৯৯/-
বিঃ দ্রঃ বুকিং এর জন্য অবশ্যই ২৪ ঘন্টা পূর্বে যোগাযোগ করার অনুরোধ করা হইল।