আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপহার শাহ্পরীর দ্বীপের নবনির্মিত সড়ক: সাবেক এমপি বদি

মোঃ আলমগীর, টেকনাফ :

২০১২সালে ২২শে জুন বঙ্গোপসাগরের জোয়ারের তোড়ে ভেঙ্গে যায় এ সড়কটি। এরপর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৪০হাজার মানুষের।

সেই এলাকা বাসীর দু:খ-দুদর্শার কথা একাধিকবার জাতীয় সংসদের অধিবেশনে উত্তাপণ করে টেকসই ও মজবুত একটি সড়ক নিমাণ করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকষণের ফলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী থেকে শাহ পরীর দ্বীপের দৃষ্টিনন্দন সড়ক ও সেতু এখন দৃশ্যমান হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ্ পরীর দ্বীপের সড়ক স্বপ্ন দেখিয়ে ছিলেন দক্ষিণ বাংলার মানুষকে।জনগণের মধ্যে শাহ পরীর দ্বীপ সড়ক -সেতুর আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলেন।তিনি শাহ্পরীর দ্বীপ সড়ক তৈরি করে মানুষের স্বপ্নকে পূরণ করলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত আর দূরদর্শী নেতৃত্বের কারণে শাহ পরীর দ্বীপ সড়ক-সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।

২৭জুন ২২সোমবার দুপুরে দৃষ্টিনন্দন সড়ক পরিদর্শন করলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। পরিদর্শনকালে সাবেক এমপি বদি বলেন, এখানকার মানুষগুলো সড়কটি নিয়ে অনেক কষ্ট পেয়েছে।

এই সড়কের কাজ এখন শেষ পর্যায়ে। সড়ক প্রায় প্রস্তুত, প্রত্যেক সেতুর কাজও শেষ হয়েছে।বতর্মানের শাহ্ পরীরদ্বীপের সড়ক ও সেতু একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রচুর মানুষ এক নজর দেখতে ভিড় করছে।এটি আমাদের অহংকার,সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক।

প্রকৌশলগত এক বিস্ময়ের প্রতীক।সড়কের কাজ শেষ হলে সড়কটি একটি দৃষ্টিনন্দন সড়ক হবে বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সাহসের সোনালি ইতিহাস।শাহ পরীর দ্বীপের সড়কের মতো একটি কালজয়ী স্থাপনা আমাদের উপহার দেয়ায় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।

এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে উখিয়া-টেকনাফ বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি বদি।

এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (উখিয়া-টেকনাফ)এর সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক বাবু রঞ্জিত দাশ, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের

আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাঈল সিআইপি, টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান, টেকনাফ পৌরসভার ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ