আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবি ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

জাবি প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

মঙ্গলবার (১৭ মে) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর,মহুয়া চত্ত্বর, অমর একুশে হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ বিভিন্ন হল ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার পর ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন শেষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ