সিঙ্গাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়াড়া তা’লিমুল কোরআন মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।
জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমানের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান পিয়াদা, মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন রাশেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মি এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সাংসদ মমতাজ বেগম।