আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন নিজাম উদ্দিন এমপি

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনী পৌর সভা চত্বরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এর ফলে কর্মহীন হয়ে পড়া বাস, ট্রাক, সিএনজি,টমটম, ভ্যানগাড়ী, রিক্সা শ্রমিক, সেলুন কর্মচারী ও অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
পৌরসভা কতৃক আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কমচারীরা উপস্হিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ