সাভার প্রতিনিধি :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের দুখী মানুষের আশা ভরসার এক মাত্র ঠিকানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানান।
তিনি আরও বলেন,সাভার উপজেলায় কোন বিএনপির নেতাকর্মীদের এক ইঞ্চি মাটিতে থাকতে দেওয়া হবে না।
কোন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া মাত্র তাদের প্রতিরোধ করতে সকল নেতাকর্মীদের আহবান জানান।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভার্কুতা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক , বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদ, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রুবেলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।